June 15, 2026, 2:49 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরের পিরুজালীতে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাহমুদুল হাসান গাজীপুর

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় পিরুজালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেন। পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী মুহঃ ফারুক হোসেন এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নাজিম বেপারী, সাবেক ছাত্রদল নেতা মোঃ মাজহারুল ইসলামসহ পিরুজালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। সেলাই মেশিনের মাধ্যমে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। পরে পিরুজালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানান



ফেসবুকে আমরা