June 15, 2026, 1:25 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, তিন শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠানে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার ধলীপাড়া এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৫১) পূর্ব নয়নপুর পেপসি গেইট এলাকায় অবস্থিত এম.আর কর্পোরেশন (ন্যাসলে বাংলাদেশ লিমিটেড) প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছিল। গত ১০ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রধান আসামি নজরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিষ্ঠানের সামনে এসে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় জালাল উদ্দিন বাধা দিলে নজরুল ইসলাম প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে শ্রমিক সরবরাহের কাজ দেওয়ার দাবি করেন। অন্যথায় প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা জালাল উদ্দিনকে মারধর করে এবং চাপাতি দিয়ে কোপ দেয়। এতে তিনি মাথা ও হাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে শ্রমিক সাগর হোসেন (২৬) ও আব্দুল জলিল (২৯) সহ কয়েকজনকেও মারধর করা হয়। হামলার সময় কয়েকজন নারী শ্রমিকের সঙ্গে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চাঁদা না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত জালাল উদ্দিন, সাগর হোসেন ও আব্দুল জলিলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি নজরুল ইসলামসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে নজরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ে করেছেন। এটিও মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।



ফেসবুকে আমরা