June 15, 2026, 2:46 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে জ্বালানি তেল বিক্রি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালিত

হাবিবুর রহমান গাজীপুর

জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার ১০ মার্চ  গাজীপুরের কুনিয়া ও তারগাছ এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদকরণ প্রতিরোধ, সঠিক পরিমাপ ও বাজার দর নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ সালেহুর রহমান এবং  আহমেদ আলী আদনান ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের রায় দেন । জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রসঙ্গত, জরুরী প্রয়োজনেও যানবাহনে জালালি তেল সরবরাহ  বা বিক্রয় করছে না কতক ফিলিং স্টেশন। জ্বালানি তেলের সংকট না থাকলেও জ্বালানি তেলের অসাধু ব্যবসায়ীরা সংকট সৃষ্টির পায়তারা করছেন। এমন অভিযোগও উত্থাপিত হচ্ছে। সদর উপজেলার বিকেবাড়ি এলাকার মোটর বাইক চালক খোকন শিকদার বললেন, ভাওয়াল মির্জাপুর সহ স্থানীয় কতক ফিলিং স্টেশনে গিয়েও জ্বালানি তেল কিনতে পারছেন না তিনি। চড়া দামের প্রত্যাশায় তারা ফিলিং স্টেশন বন্ধ রাখছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি বলে খোকন শিকদার এই প্রতিনিধিকে জানান।



ফেসবুকে আমরা