April 23, 2026, 1:10 pm
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে বিএনপি নেতা কর্তৃক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টা ও পুলিশি ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর থানার ভৌরাঘাটা এলাকায় বিএনপি নেতা নুরুল আমিন  মাস্টারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও পুলিশি ভয়ভীতির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুরে হোতাপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ দীপু (৩১), পিতা- আফাজ উদ্দিন, মাতা- মোছাঃ সহিরুন নেছা, অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে। বিএনপি নেতা  নুরুল আমিন মাষ্টার,  মোঃ জুবাইদুর রহমান (৫৫), মোঃ মঞ্জুজু সিকদার (৪২), শাহজাহান খা (৪১) ও নেওয়াজ আলী সিকদার (৪০)সহ কয়েকজন মিলে তাদের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করে, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে বিবাদীরা তাদের সহযোগীদের নিয়ে ভৌরাঘাটা গ্রামের দীপুর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে জমি সংক্রান্ত নানা অন্যায় দাবিদাওয়া তুলে ধরে। দাবিদাওয়া মানতে অস্বীকার করলে তারা দীপু ও তার বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা চালায়।অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার ও এসআই আলমগীরের উপস্থিতিতে বিবাদীরা ভুক্তভোগী কে মাদকসহ নানা মামলায় জড়ানোর হুমকি দেন এবং ‘চালান দেওয়ার’ ভয় দেখান। পরে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং উল্টো ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের নিকট দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা