April 17, 2026, 4:56 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বস্ত্র বিতরণ। গাজীপুর সদর উপজেলার জেসন গেট থেকে ভবানীপুর পর্যন্ত ময়মনসিংহ মহাসড়কে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।(২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার  বিকালে) জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে এই র‍্যালিটি বের হয়। র‍্যালিটি জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ভবানীপুর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র  বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের এই কর্মসূচি স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা