June 15, 2026, 2:45 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে রহিম মিয়া হত্যার ঘটনায় আটক ২

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে চাঞ্চল্যকর রহিম মিয়া (১৫) হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকালে জয়দেবপুর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত দুজনের মধ্যে একজন হল নিহত রহিম মিয়ার সহোদর বড়ো ভাই গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের  আলামিন মিয়া (১৭)  ও অপরজন পার্শ্ববর্তী খাসপাড়া এলাকার আশিক মিয়া ( ১৮)। রহিম মিয়া গত 1 ফেব্রুয়ারি নিখোঁজ হলে ২৪ ফেব্রুয়ারি তার অর্ধগলিত লাশ সদর উপজেলার বিকে বাড়ি এলাকার গভীর বন থেকে পুলিশ উদ্ধার করে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকা বাসীর ফোনের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই লাশ উদ্ধার করে। আটককৃতরা রহিম মিয়া হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের নিকট স্বীকার করেছে  । হতভাগা বহিন মিয়া সদর উপজেলার নয়াপাড়া গ্রামের কহিনুর  ইসলামের ছেলে। স্থানীয় নয়াপাড়া এবাদিয়া  দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী ছিল। এলাকাবাসী জানায়, আটকৃতরা মাদক সেবন করতো। মাদকের টাকা সংগ্রহ করার জন্য সহোদর ভাই রহিম মিয়াকে কৌশলে নিজ বাড়ি থেকে বনের ভেতর নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপন না পেয়ে খুনের পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে। দুইজন আটকের বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম নিশ্চিত করেন। দুইজন আটকের ঘটনায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে ও খুনিদের উপযুক্ত শাস্তি দাবি করেছে



ফেসবুকে আমরা