April 17, 2026, 6:08 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুরে রেলক্রসিং পার হচ্ছিল ট্রাক, ট্রেনের ধাক্কায় চালক ও মালিক নিহত

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর নগরের দক্ষিণখান আক্কাস মার্কেট এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাকের চালক ও মালিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকার বাসিন্দা ও ট্রাকটির মালিক বাবুল খান (৫০) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও চালক উজ্জ্বল হোসেন (৩৭)।

রেলওয়ে পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর কমলাপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের দক্ষিণখান আক্কাস মার্কেট এলাকায় পৌঁছায়। এ সময় একটি ড্রাম্প ট্রাক সেখানে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ড্রাম্প ট্রাকটি দুমড়েমুচড়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলে উজ্জ্বল নিহত হন। আহত অবস্থায় বাবুলকে ট্রাকটির ভেতর থেকে উদ্ধার উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা