April 17, 2026, 10:33 am
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি

গাজীপুর।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে জিএমপি থেকে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উভয় কর্মকর্তার বদলি হয়েছে।

গাজীপুর জেলার মধ্যে সবসময় আলোচনায় থাকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা। এটিকে ছিনতাই মাদকসহ নানা অপরাধে অপরাধীদের আস্তানা হিসেবে মনে করা হয়। রাজধানীর প্রবেশদ্বার গাজীপুরের গুরুত্বপূর্ণ দুটি থানা। শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সক্রিয় থাকতে হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা