June 15, 2026, 3:24 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে সার ডিলারদের নীতিমালা বহাল ও কমিশন বাড়াতে স্মারকলিপি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সার ডিলাররা বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল ও সার বিক্রির কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। ১৯ অক্টোবর রোববার সকাল এগারোটায় জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি   প্রদান করেন। গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সভাপতি হাজ্বি মোঃ আঃ কাদির মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সার ডিলার সমবেত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাদ্য উৎপাদন তথা কৃষির সার্বিক উন্নতির লক্ষ্যে সার নির্ভর বাংলাদেশে রাসায়নিক সারের সুষ্ঠু উৎপাদন, আমদানি, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা তথা কৃষির উন্নয়নে ১৯৯৪ সাল থেকে প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। দীর্ঘ তিন দশক যাবত এ সংগঠনটি সরকারের কৃষি শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সরকারের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সুশৃঙ্খল ভাবে কৃষকদের সার বিতরণ করে আসছে। বিগত দিনে গাজীপুরসহ সারাদেশে সার বিতরণে কোনো ধরনের সংকট সৃষ্টি হয় নি। বর্তমান সরকার বিদ্যমান নীতিমালা ২০০৯ পরিবর্তন করেছে। এতে সংশ্লিষ্ট সকল সার ডিলাররা হতাশ হয়েছেন। এব্যাপারে গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার বলেন, বাস্তবতার আলোকে নীতিমালা পরিবর্তন করতে হলে অংশীজনের সাথে আলোচনা করে তা করতে হবে। তাই সার ডিলারদের দাবি বিদ্যমান নীতিমালা বজায় রেখে তাদের ব্যবসায়িক কমিশন বাড়াতে হবে। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন ফকির, নারায়ন চন্দ্র বণিক, আব্দুল মান্নান, শামসুল আলম প্রমুখ। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সারবিষয়ক জাতীয় কমিটির সভায় সার পরিবেশক, নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুমোদন করা হয়। যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা