June 15, 2026, 2:54 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে সৌন্দর্য ছড়াচ্ছে নান্দনিক রক্তকাঞ্চন

হাবিবুর রহমান গাজীপুর

ছবিটি নেদারল্যান্ড বা অন্য কোন দেশের নয়। আমাদের মাতৃভূমির অর্থাৎ বাংলাদেশের। দৃশ্যগুলো প্রকৃতির এক  অকৃপণ দান। কৃষি গবেষণা বা ধান গবেষণার ভেতরের কোনো দৃশ্য নয় এটি। গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক পথে রাজেন্দ্রপুর চৌরাস্তা পৌছলেই দেখা মিলবে অপরূপ এ দৃশ্যের। মহাসড়কের ডিভাইডার জুড়ে সৃজিত ওই ফুলটির নাম রক্তকাঞ্চন। মহাসড়ক পথে চলার পথে যাত্রীরা চোখ মেলেই  দেখতে পাবেন মুগ্ধতার ঐ দৃশ্য।   শুধু রক্তকাঞ্চন নয় শ্বেতকাঞ্চন ফুলের বাহার এর দেখা মিলবে সড়ক পথে । ব্যতিক্রমধর্মী নান্দনিক এর দৃশ্য দেখে চোখ জুড়াবে সকলের। মহাসড়কের দুই ধারে ঘন শালবন। সারি সারি গাছ।  ঝরা পাতা। সব মিলিয়ে প্রকৃতি সেজেছে নতুন সাজে। এমন অনন্য দৃশ্য দেখতে  হয়তোবা মনে পড়ে যাবে কবি গুরুর দুইটি লাইন  আজি এ বসন্তে এত ফুল ফোটে” এই গানটি। ছবিগুলো যেন মনে করে দেয়, মধুর বসন্ত এসেছে। মহাসড়কপথে দূরপাল্লার গাড়িতে যেতে যেতে  যাত্রীরা অনেক সময় থেমে যায় ।কখনো তারা ক্যামেরায় বন্দি করেন রক্ত কাঞ্চনের ছবি। সেই ছবি ছড়িয়ে দেয় তাদের ফেসবুক ওয়াল। স্থানীয় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার বাসিন্দা জুয়েল রানা বললেন,স্বচক্ষে রক্ত কাঞ্চন, শ্বেত কাঞ্চন, বনবনানী ,ঝরা পাতার স্তুপ উপভোগ করতে ও পাতার কান্না শুনতে যে কেউ আসতে পারেন এই গাজীপুরে



ফেসবুকে আমরা