April 17, 2026, 2:58 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুর সদর পিরুজালী ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের চাল বিতরণ

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর সদর উপজেলার পিরুজলী ইউনিয়ন পরিষদে আজ মহিলা বিষয়ক অধিদপ্তরের বি ডব্লিউ বি (BWB) প্রকল্পের আওতায় ২১৯ জন অসহায় নারীর মাঝে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন আরো উপস্থিত ছিলেন পিরুজলী ইউনিয়নের জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল।

বিতরণ কার্যক্রমে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত ট্যাগ অফিসার রাবিয়া তাপসী উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং কার্যক্রম সফল করতে সহায়তা করেন।

এই প্রকল্পের আওতায় অসহায় নারীদের মাঝে ২৪ মাসব্যাপী বিনামূল্যে চাল বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা