June 15, 2026, 1:46 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুর সদর: হোতাপাড়া থেকে ফুলবাড়িয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে ফুলবাড়িয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা, জনসাধারণের চলাচলে সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে—এর মধ্যে রয়েছে বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লীতে আসা-যাওয়ার পথও। এছাড়াও আশপাশের শতাধিক শিল্প কারখানার শ্রমিকরাও এই রাস্তাটি ব্যবহার করেন নিয়মিতভাবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় খানাখন্দ ও কাদাপানিতে ভরে গেছে পুরো পথজুড়ে। বর্ষার মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, মোটরসাইকেল, অটোরিকশা, এমনকি পথচারীরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকার সাধারণ মানুষের দাবি অতি দ্রুত এই হোতাপাড়া–ফুলবাড়িয়া সড়কের সংস্কার কাজ শুরু করা হোক। তারা বলেন, এই সড়কটি শুধু যাতায়াতের পথ নয়, এটি আমাদের জীবনরেখা। প্রতিদিন কর্মস্থলে যাওয়া-আসা করা হাজারো মানুষের নিরাপত্তার সঙ্গে এই রাস্তা জড়িত। জনগণের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের মাধ্যমে যাত্রীদের দুর্ভোগ লাঘব করবে।গাজীপুর সদর: হোতাপাড়া থেকে ফুলবাড়িয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে।



ফেসবুকে আমরা