June 15, 2026, 3:17 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

তারুণ্যনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে হালডোবায় উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ খ্রি.) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের হালডোবা এলাকায় এই উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আয়োজন করে জেলা তথ্য অফিস, গাজীপুর। অনুষ্ঠানে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংগীতানুষ্ঠানে দেশপ্রেম, সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও উন্নয়নমূলক বার্তা তুলে ধরা হয়। আয়োজক সূত্রে জানা যায়, গণযোগাযোগ অধিদপ্তরের এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।



ফেসবুকে আমরা