পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলহাজ্ব ফজলুল হক মুসুল্লী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। ফজলুল হক মুসুল্লী আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের প্রতি সহমর্মিতা দেখানো। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে সাম্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য, সুখ ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক