বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে দলীয় নেতা মেজবা সেলিম। নববর্ষের এই শুভক্ষণে তিনি বলেন, “নতুন দিনের আলোয়, নতুন আনন্দে উচ্ছাসিত হোক বাঙালির প্রাণ। পুরনো বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন আশা ও সম্ভাবনায় এগিয়ে যাক বাংলাদেশ। তিনি আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসব আমাদের সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে শেখায়। তাই নববর্ষ হোক সাম্য, ন্যায় ও মানবিকতার এক নতুন অঙ্গীকারের সূচনা। মেজবা সেলিম বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায্যতা ও উন্নয়নের সংগ্রামে আমরা সবসময় পাশে আছি। নতুন বছরে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। তিনি আশা প্রকাশ করেন, ১৪৩৩ বঙ্গাব্দে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের শান্তি-সমৃদ্ধি আরও বেগবান হবে। সবশেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে আবারও জানিয়েছেন—শুভ নববর্ষ।