পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সদর উপজেলা শ্রমিক দল আওতাধীন হোতাপাড়া মনিপুর ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সকল শ্রমিক ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে নতুন আশা ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। তিনি শ্রমজীবী মানুষের কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। কামরুজ্জামান আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, বিশেষ করে শ্রমজীবী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটে—এই কামনাই করেন তিনি। সবশেষে তিনি দেশবাসীসহ গাজীপুর সদর উপজেলার সকল শ্রমিক ভাই-বোনদের আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান