April 23, 2026, 10:09 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পিরুজালীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে রাস্তা পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় কয়েকটি মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় পিরুজালী মাস্টার পাড়া থেকে ল্যাংড়া মার্কেট পর্যন্ত রাস্তা পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে।শুক্রবার  সকাল থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সদস্যরা একসঙ্গে অংশ নেন। তারা হাতে ঝাড়ু, ট্রলি ও পরিস্কার করার সরঞ্জাম নিয়ে রাস্তার ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং এলাকার মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। অভিযানে অংশগ্রহণকারীরা জানান, সমাজের উন্নয়নের জন্য শুধু বড় বড় প্রকল্প নয়, এমন ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজকে বদলে দিতে পারে। তারা আরও বলেন, পিরুজালীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে অনুপ্রেরণা জোগাবে এবং সবাইকে নিজ নিজ এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা