June 15, 2026, 3:22 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ সম্পন্ন বৃক্ষরোপণ করি, সবুজ শ্যামল সমাজ গড়ি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে  বৃক্ষরোপণ কর্মসূচি  ২০২৫।পরিবেশ সংরক্ষণ ও মানবিক চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের মধ্যে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের কল্যাণে যেসব স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের উৎসাহ ও প্রেরণা দেওয়ার লক্ষ্যেই এই বৃক্ষ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা নিজেদের বাড়ির আশপাশে এই বৃক্ষগুলো রোপণ করবেন ফলে যেমন পরিবেশ আরও সবুজ হবে, তেমনি তাদের মানবিক কর্মকাণ্ডের প্রতি অনুপ্রেরণাও বাড়বে। এছাড়াও, পিরুজালী আমানিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও একটি করে বৃক্ষ উপহার হিসেবে বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রায় প্রতিটি পরিবারের কাছে বৃক্ষরোপণ কর্মসূচির বার্তা পৌঁছে যায়, যা পরিবেশ রক্ষায় এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব, সঠিক পরিচর্যার কৌশল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির সার্বিক বার্তা ছিল, বৃক্ষরোপণ করি, সবুজ-শ্যামল সমাজ গড়ি  বৃক্ষরোপণের মাধ্যমে বেকারত্ব দূর করি  সদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করি, আমলনামায় নেক আমল যোগ করি; পরিবেশের ভারসাম্য রক্ষা করি। এই কর্মসূচির মাধ্যমে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন প্রমাণ করেছে, ছোট উদ্যোগও বৃহত্তর সামাজিক পরিবর্তনের পথ তৈরি করতে পারে।



ফেসবুকে আমরা