April 23, 2026, 11:44 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ফুলপুরে প্রবাসীর উদ্যোগে ৪৫ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রবাসী হাফেজ জিয়াউল হক জুয়েলের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়, এলাকার নিম্নআয়ের মানুষের সহায়তায় তিনি ব্যক্তিগত উদ্যোগে ৪৫টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এতে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. কবির খান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বাড়ায় এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে। এ সময় প্রবাসী হাফেজ জিয়াউল হক জুয়েল জানান, তিনি ভবিষ্যতে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করতে চান এবং আসন্ন নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়রা জানান, প্রবাসে থাকলেও হাফেজ জিয়াউল হক জুয়েল নিয়মিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, যা সত্যিই প্রশংসনীয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা