বন অধিদপ্তরের আয়োজনে বন সংরক্ষক, সহকারী প্রধান বন সংরক্ষক, উপবন
সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে Training on Changes in Public Procurement Rules 2025 & e-PW3 STD” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী পর্ব আজ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে আগারগাঁওস্থ বন ভবনের ‘করবী’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বন অধিদপ্তরের সম্মানিত প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধিতে হালনাগাদ বিধিমালা ও ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনে আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রশিক্ষণ উইংয়ের সম্মানিত উপপ্রধান বন সংরক্ষক জনাব মোঃ জাহিদুল কবির। সভাপতির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগসহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর পরিবর্তনসমূহ ও e-PW3 STD সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে, যা বন অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে