June 15, 2026, 2:44 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

বাউবিতে ‘সুশাসন, স্থায়ী উন্নয়ন লক্ষ্য ও চতুর্থ শিল্প বিপ্লব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Good Governance, SDG & 4th Industrial Revolution (সুশাসন, স্থায়ী উন্নয়ন লক্ষ্য ও চতুর্থ শিল্প বিপ্লব)’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ৯টায় বাউবির সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে এ সেমিনার আয়োজন করা হয়।সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রধান প্রযুক্তি। এর মাধ্যমে শিল্প-কারখানা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ব্যবসায় স্বয়ংক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং বিপুল পরিমাণ ডাটা বিশ্লেষণের মাধ্যমে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে। তাই এআই চতুর্থ শিল্প বিপ্লবকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবে, এর নেতিবাচক দিকও আছে। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আনিছুর রহমান। এছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশীদ ও ড. জাকির হোসেন তালুকদার সেমিনারে উপস্থিত ছিলেন। এতে বাউবির বিভিন্ন স্তরের ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা