June 15, 2026, 11:44 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

ভাওয়ালগড়ে ভক্ত আলম চাঁনের ৭৫তম পবিত্র ওরশ মোবারক সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি

রবিবার ২৯ মার্চ, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর পশ্চিম পাড়ায় মোঃ ইমান আলীর বাড়িতে হযরত শাহ্ সৈয়দ ঈছা (রঃ)-এর খেলাফতপ্রাপ্ত ভক্ত আলম চাঁনের স্মরণে দুই দিনব্যাপী ৭৫তম পবিত্র ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির  আহ্বায়ক সদস্য মোঃ নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আবু সায়েম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ জব্বার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাসেম সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ওরশ মাহফিলে ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বক্তারা বলেন, পীর-আওলিয়াদের আদর্শ মানুষের নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করে। ভক্ত আলম চাঁনের জীবনাদর্শ আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী তার বক্তব্যে বলেন, “এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়



ফেসবুকে আমরা