সোমবার ৯ ফেব্রুয়ারি দৈনিক রুদ্রবাংলা পত্রিকার সম্পাদক মোঃ মতিউর রহমানকে দেখতে যান দৈনিক রুদ্রবাংলা পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুল আলি। জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন দৈনিক রুদ্রবাংলা পত্রিকার সম্পাদক মোঃ মতিউর রহমান। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারান। বর্তমানে তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক যন্ত্রণার পাশাপাশি চিকিৎসা ব্যয়ের চাপ তাকে চরম আর্থিক সংকটে ফেলেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে তাকে মারাত্মক কষ্ট পোহাতে হচ্ছে বলে জানা গেছে। এ সময় সাংবাদিক মোঃ আব্দুল আলি সম্পাদক মোঃ মতিউর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি এই দুঃসময়ে তার পাশে বিত্তবান মহলের সহযোগিতা চান। একজন প্রবীণ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে মোঃ মতিউর রহমানের এই দুর্ঘটনায় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে। তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট মহলসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে