April 23, 2026, 11:46 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ক্লিন-আপ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহায়তায় আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে জিরো ওয়েস্ট ব্রিগেডের অংশগ্রহণে ক্লিন-আপ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণ স্বেচ্ছাসেবীরা মাঠ পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং “পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর ভবিষ্যৎ” বার্তা প্রচারে সচেতনতা র‌্যালি বের করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন ও সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা ও বাছাই-২০২৫-এর মাঠ পরিষ্কার কার্যক্রমের পরপরই অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি। পরিবেশ সংরক্ষণে তরুণদের ইতিবাচক অংশগ্রহণের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা