April 17, 2026, 12:08 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলায় সনাতন    ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। জেলার বিভিন্ন পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব আয়োজন করা হয়। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে মন্দির ও পূজামণ্ডপগুলো। মহাদশমীর দিনে জেলার জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। ভক্তরা ভগবতী দুর্গার প্রতিমাকে বরণ শেষে অশ্রুসিক্ত বিদায় জানিয়ে নিকটস্থ নদী, খাল ও জলাশয়ে বিসর্জন দেন। এ সময় হাজারো ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে পূজামণ্ডপ ও বিসর্জনস্থল উৎসবমুখর হয়ে ওঠে। গাজীপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর জেলার প্রায় সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরাও বিসর্জন মিছিলে দায়িত্ব পালন করেন। ধর্মপ্রাণ সনাতন হিন্দু সম্প্রদায় জানায়, দুর্গাপূজা অশুভ শক্তির বিনাশ ও সত্য-ন্যায়ের বিজয়ের প্রতীক। তাই প্রতিবছর তারা আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে এ উৎসব পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা