June 15, 2026, 11:48 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার:আলহাজ্ব আবু তাহের মুসুল্লী

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের মুসুল্লী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের। তিনি এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার সূচনা হয়েছিল। লাখো শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই দিনে তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু আজও সেই চেতনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আলহাজ্ব আবু তাহের মুসুল্লী দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই দিনটি শুধু উদযাপনের নয়, বরং আত্মত্যাগ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশ গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তিনি গাজীপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে তিনি সকলকে মহান স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন



ফেসবুকে আমরা