গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া রাজারের স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর সদর উপজেলা বিএনপি এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিজভী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা। তিনি বলেন, এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন মোল্লা ও সাধারণ সম্পাদক ফারুক ভুইয়া, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোমিন আকন্দ, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল আহমেদ এবং সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ রাব্বি, জাহাঙ্গীর আলম গাজীপুর উপজেলা জাসাস এর সদস্য সচিব। অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়