June 15, 2026, 3:26 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে কারাগারে পৌঁছিয়ে যাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২ টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে খরচও হয় এবং সব ধাপে হয়রানির সম্মুখীন হতে হয়। এসব নিরসনে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ড. আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এই জামিননামার প্রক্রিয়া ১২ টি ধাপে চলে। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২ টি ধাপে আসামি হয়রানির সম্মুখীন হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে। তিনি আরো বলেন, সরকারের অনেক টাকা আমাদের বিশ্বাস আছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬ শ’ কোটি টাকা আছে। আইজিআর অফিসে ১৫ শ’ কোটি টাকা আছে। এগুলো ব্যবহার করে আমরা অনেক ভালো কাজ করতে পারি। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে। এছাড়া বিচার বিভাগ সম্পর্কিত আইন, গুমের আইন, দুদক আইন ও হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক।



ফেসবুকে আমরা