April 21, 2026, 8:28 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শরীয়তপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সেনা বাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত।  উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী রায় এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক থেকে ২৭ বস্তা (প্রায় ৪০০ কেজি) অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা