October 29, 2026, 10:53 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের শয্যায় ছারপোকার উপদ্রব, বাথরুম ও ওয়াশরুমের অপরিচ্ছন্নতা, হাসপাতালজুড়ে দুর্গন্ধ এবং লিফটের নিরাপত্তা ও দীর্ঘ অপেক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেজবাহ সেলিম। তিনি গুলশান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গাজীপুরবাসীর অন্যতম প্রধান চিকিৎসাসেবাকেন্দ্র গাজীপুর সদর হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও রোগীবান্ধব করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ বিষয়ে এক বক্তব্যে মেজবাহ সেলিম বলেন, গাজীপুর সদর হাসপাতাল অসংখ্য অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। যাঁদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, তাঁদের কাছে এই হাসপাতালই শেষ আশ্রয়। তাই এখানে চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তিনি বলেন, অসুস্থ মানুষ সুস্থ হওয়ার আশায় হাসপাতালে ভর্তি হন।কিন্তু রোগীদের বিছানায় ছারপোকার উপদ্রব থাকলে তাঁদের শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। বিশেষ করে রাতের বেলায় ছারপোকার কামড়ে রোগীদের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাসপাতালের বাথরুম ও ওয়াশরুমের পরিচ্ছন্নতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, হাসপাতালের শৌচাগার পরিষ্কার রাখা কোনো বিলাসিতা নয়, এটি রোগীদের মৌলিক অধিকার।বয়স্ক ব্যক্তি, নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত বাথরুম ও ওয়াশরুম নিশ্চিত করা প্রয়োজন।এ ছাড়া হাসপাতালের বিভিন্ন স্থানে দুর্গন্ধের উৎস চিহ্নিত করে তা দূর করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। লিফটের নিরাপত্তা ও দীর্ঘ অপেক্ষার বিষয়ে উদ্বেগ জানিয়ে মেজবাহ সেলিম বলেন, লিফট ব্যবহারে রোগী ও তাঁদের স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই লিফটের নিয়মিত কারিগরি পরীক্ষা, প্রয়োজনীয় মেরামত ও নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। হাসপাতালের পরিচালকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীদের শয্যা ছারপোকামুক্ত করা, বাথরুম ও ওয়াশরুম নিয়মিত পরিষ্কার রাখা, দুর্গন্ধের উৎস দূর করা এবং লিফটের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের কাজের নিয়মিত তদারকি এবং রোগীদের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা চালুরও আহ্বান জানান তিনি। মেজবাহ সেলিম আরও বলেন, কাউকে ছোট করা বা কোনো ব্যক্তির সম্মানহানি করা তাঁর উদ্দেশ্য নয়। হাসপাতাল পরিচালনায় নানা সীমাবদ্ধতা থাকতে পারে। তবে আন্তরিক উদ্যোগ, নিয়মিত তদারকি ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীটি কারও বাবা, মা, সন্তান কিংবা একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁরা চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রাখেন।গাজীপুর সদর হাসপাতালকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চিকিৎসাসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি। তাঁর প্রত্যাশা, গাজীপুর সদর হাসপাতালে মানুষ শুধু চিকিৎসাসেবাই নয়, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা, স্বস্তি ও মানবিক মর্যাদাও পাবেন।



ফেসবুকে আমরা