April 21, 2026, 8:26 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

তারেক রহমানের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে জয়নাল আবেদীন রিজভী

গাজীপুর প্রতিনিধি

দলে কোনো গ্রুপিং-কোন্দল বা ব্যক্তি বলয় নয় বরং নির্বাচনে দল মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। শুক্রবার(১০ অক্টোবর) সন্ধ্যায় ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার  লক্ষ্যে নেতা কর্মীদের মাঝে লিফলেট  বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,’আগামী নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ। বিএনপির জয়লাভ ঠেকাতে দেশে ও দেশের বাইরে বসে পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত কে আপনারা শক্তিশালী করুন।এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রয়োজন আমাদের ইষ্পাত কঠিন ঐক্য।’ তিনি বলেন, ‘দেশ গঠনে জিয়া পরিবারের অবদান কে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের গাজীপুর-৩ আসনের বিএনপির কর্ণধার, অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশনায় জনমত সৃষ্টিতে আমরা ঘরে ঘরে যাব সকলকে নিয়ে। আমাদের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে দলের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ব্যক্তিকে নয়, দলকে ভালোবেসে নির্বাচনের প্রচারণা  করতে হবে। জনগণের ভালোবাসা আর আস্থা অর্জন করতে পারলে তাঁদের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো। তাহলেই আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের আগামীর সুখী ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে পারব।  এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,বৃহত্তর গাজীপুর সদর উপজেলা  জিয়া পরিষদের সাবেক সভাপতি,সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা মো. আবু বকর সিদ্দিক,বিএনপি নেতা বাবলু আহম্মেদ,মমতাজ উদ্দিন,মহসিন,শাহ আলম,আরজ আলী,ইউসুব আলী,মুনসুর আলী,সাইফুল ইসলাম,হাজী মোজাফফর,যুবদল নেতা ইঞ্জিনিয়ার ইমরান,খোরশেদ আলম,যুবদল নেতা রনি,মহিলা দল নেত্রী হেলেনা আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা