April 21, 2026, 8:28 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

চট্টগ্রামে বনভূমি জবরদখল উচ্ছেদে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বন সংরক্ষণে গুরুত্বারোপ। আজ বিকাল ৩:০০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বনভূমি জবরদখল উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন জনাব ড. মোল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল। সভায় সভাপতিত্ব করেন জনাব ড. মো: জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ।উক্ত সভায় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক-চট্টগ্রাম, জেলা প্রশাসক-কক্সবাজার এবং জেলা প্রশাসক-বান্দরবান। এছাড়া চট্টগ্রাম বন অঞ্চলের অধীন বিভিন্ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, উপকূলীয় বন বিভাগ-চট্টগ্রাম, কক্সবাজার উত্তর বন বিভাগ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, বান্দরবান বন বিভাগ, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ-বান্দরবান, লামা বন বিভাগ, বন ব্যবহারিক বিভাগ-চট্টগ্রাম এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ-চট্টগ্রাম। সভায় বনভূমি জবরদখল উচ্ছেদ কার্যক্রম জোরদারকরণ, সংরক্ষিত বনাঞ্চল রক্ষা, এবং বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বনভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণে প্রশাসন ও বন বিভাগের যৌথ ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভায় বর্তমান বন সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা