April 23, 2026, 11:38 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গজারি বনের আর্তনাদ শুনছে না কেউ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের গোসিঙ্গা বিটের (কাপাসিয়া উপজেলা) রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর গ্রামের পাড়ের টেক এলাকায় রাতের অন্ধকারে সরকারি গজারি গাছ নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) গভীর রাতে স্থানীয় বাসিন্দারা দেখেছেন ৮-৯ জন দক্ষ শ্রমিক দলবদ্ধভাবে করাত দিয়ে গজারি গাছ কেটে ফেলছে, অথচ বন বিভাগ রয়েছেন সম্পূর্ণ নীরব। স্থানীয়দের অভিযোগ, রাত ১০টার পর থেকেই করাতের শব্দ শোনা যায়, কিন্তু কেউ এসে দেখে না। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও গোসিঙ্গা বিট কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করছেন বলে তাদের দাবি। একাধিক গ্রামবাসী জানান, “আমরা বিষয়টি বারবার জানালেও বন বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে প্রতিদিনই বন উজাড় হচ্ছে। এলাকার সচেতন মহল বলছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ও প্রভাবশালীদের আশ্রয়ে একটি সংঘবদ্ধ চক্র গজারি গাছ কাটার মতো অপরাধে জড়িয়ে পড়েছে। তারা বলেন, “যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গাজীপুরে গজারি বনের অস্তিত্ব ইতিহাসে পরিণত হবে। পরিবেশবিদদের মতে, গজারি গাছ শুধু কাঠ নয় এটি বাংলাদেশের মধ্যাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অমূল্য সম্পদ। বন ধ্বংসের এই প্রবণতা অব্যাহত থাকলে স্থানীয় জলবায়ু, প্রাণীজগৎ ও মাটির গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে ঢাকা বন বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের ভাষায়, “এখনই কঠোর ব্যবস্থা না নিলে একদিন হয়তো এই গজারি বন কেবল স্মৃতির পাতায় টিকে থাকবে ঠিক যেমন আর্তনাদ শোনা যায়, কিন্তু কেউ সাড়া দেয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা