বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ১৪ অক্টোবর ২০২৫, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুল হক মুসল্লী। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়ন হলে দেশ একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত হবে। লিফলেট বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, ওয়ার্ড যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।স্থানীয় জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ ভিশন ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়। এ সময় নেতৃবৃন্দ জনসাধারণের প্রতি আহ্বান জানান আগামী দিনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করা যায়।