April 23, 2026, 11:37 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জিয়ার আদর্শ, খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের নেতৃত্ব, এই তিনেই আমাদের আশা: ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগরের ব্যস্ত জয়দেবপুর বাজার এলাকায়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গাজীপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, ক্লিন ইমেজের জননন্দিত জানো নেতা ডা. মাজহারুল আলম। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণমানুষের আত্মার প্রতিচ্ছবি। জিয়ার আদর্শ, খালেদা জিয়ার ত্যাগ, ও তারেক রহমানের নেতৃত্ব এই তিনটিই আমাদের আশার প্রতীক। বিএনপি গনতন্ত্রের সফল ও সার্থক প্রতিষ্ঠা চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তাই বিএনপির আন্দোলন সুষ্ঠু নির্বাচনের জন্যই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আলম মাস্টার, বাসন থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইজ্জত আলী, জেলা জিয়া পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সাইফুল মোল্লা, ১৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিকদার, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ জলিল মন্ডল, ১৩নং ওয়ার্ড বিএনপির ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম প্রিয়, মোঃ বিল্লাল রায়হান রনি মন্ডলসহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা গণমানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা