গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। জনসাধারণের যে কোনো সমস্যা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাধান
করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গাজীপুর মহানগরের ২১ নং ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জয়দেবপুর মেট্রো থানার কাউলতিয়ার পোড়াবাড়ী বাজার, মাস্টারবাড়ী, কাউলতিয়া বাজার, বিপ্রবর্তা, জোলারপার ও কারখানা বাজার এলাকায় বিপুল জনসমাগমের মধ্যে এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন ডা. মাজহারুল আলম। এ সময় এলাকার বর্ষীয়ান বিএনপি নেতা দেওয়ান নুরুল ইসলাম, হাজী রুস্তম আলী, প্রবীণ নেতা লিয়াকত আলী, মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিম, বিশিষ্ট সমাজসেবক ও ড্যাব নেতা ডা. মাহবুব হাসান রুবেল, স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম, ফারুক আহমেদ, মেজবাহ সেলিম, বাসন থানা শ্রমিক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, গাজীপুর মহানগর তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. ইজ্জত আলী, সহঃ অধ্যাপক শরিফুল ইসলাম, বিল্লাল রায়হান, সাইফুল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সহযোগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ড.মাজহারুল আলম বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে ফিরে আসবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার