April 25, 2026, 8:28 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ফৌজদারহাটে বন বিভাগের বিশেষ অভিযানে কাভার্ডভ্যানভর্তি ১১০ ঘনফুট অবৈধ গোলকাঠ আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্তৃক এক বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবাহিত কাভার্ডভ্যানভর্তি গোলকাঠ জব্দ করা হয়েছে।গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জনাব মোঃ সাজ্জাদ হোসেন, স্টেশন কর্মকর্তা, ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নেতৃত্বে সঙ্গীয় টহলদলসহ গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঢাকা মেট্রো-ন-১২-৮৫৩১ নম্বরের একটি কাভার্ডভ্যান থেকে ৭৭ টুকরা সেগুন, গামার ও গর্জন প্রজাতির গোলকাঠ (মোট ১১০.৫৪ ঘনফুট) জব্দ করা হয়। কাঠগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে জানা যায়। আটককৃত কাভার্ডভ্যান ও বনজ দ্রব্য বর্তমানে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে মজুদ রাখা হয়েছে এবং এ বিষয়ে বন আইনে যথাযথ মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অবৈধ কাঠ জব্দে সফল অভিযান পরিচালনার জন্য স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা