October 29, 2026, 11:03 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

ইসকনের ওয়েবসাইট সাময়িক ডাউন: দায় স্বীকার করলো সাইবার এডুকেশন বিডি টিম

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে আলোচিত ইসকনের একটি অফিসিয়াল ওয়েবসাইট সাময়িক সময়ের জন্য ডাউন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সাইবার এডুকেশন বিডি টিম।শনিবার (২৫ অক্টোবর ২০২৫) এক অনলাইন বিবৃতিতে সাইবার এডুকেশন বিডি টিম জানায়, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইসকনের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ হিসেবে আমরা প্রতিরোধমূলক এই সাইবার পদক্ষেপ নিয়েছি। সংগঠনটির প্রতিষ্ঠাতা শুভ বলেন, আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না, তবে ইসলামবিরোধী প্রচারণা চালালে তার বিরুদ্ধে ডিজিটাল জবাব দেওয়া হবে। এটি আমাদের নৈতিক প্রতিরোধ। তিনি আরও জানান, এটি ছিল একটি টেম্পোরারি আক্রমণ (temporary attack), যার মাধ্যমে ওয়েবসাইটটি কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসকরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, সাইবার এডুকেশন বিডি একটি স্বাধীন অনলাইন টিম, যারা ডিজিটাল সুরক্ষা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করার দাবি করে আসছে।



ফেসবুকে আমরা