April 23, 2026, 2:58 pm
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, আহ্বায়ক সদস্য মোঃ শাহাবুদ্দিন, আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাষ্টার, আহ্বায়ক সদস্য কাজী শহিদ, আহ্বায়ক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার ইসলাম মন্ডল, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ৫নং ওয়ার্ডের  সভাপতি  আবু সায়েম মুল্লা প্রমুখ। লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ঘোষণা হচ্ছে একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। কর্মসূচিতে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা