April 23, 2026, 2:58 pm
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পি আর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদায়ে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

জাতীয় নির্বাচন পদ্ধতিতে পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৭ অক্টোবর ) বিকেলে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় একটি বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে পল্লীবিদ্যুৎ মোড় প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করেন। পরে তারা একটি সমাবেশ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী শিক্ষাবিদ ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।তিনি আরও বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে উপস্থিত ছিলেন ,শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির,উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন,পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান,প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন,তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা