August 12, 2026, 6:19 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুর-২ আসনের বিএনপি নেতা ডা. মাজহারুল আলম সহ সকলের অংশগ্রহণে তারেক রহমানের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুর-২ আসনের বিএনপি নেতা ডা. মাজহারুল আলম সহ সকালের  অংশগ্রহণে তারেক রহমানের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ( ২৭ অক্টোবর ২০২৫)  ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য  ডা.মাজহারুল আলম সহ ঢাকা বিভাগের  সকল আসনের মনোনয়ন প্রত্যাশীদের ভার্চুয়াল মতবিনিময়। সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তারেক রহমান।উক্ত মতবিনিময় সভায় গাজীপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও  বিএনপির কেন্দ্রীয় কমিটির  নির্বাহী  সদস্য ডা. মাজহারুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি বলেন  আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি জনগণের পাশে রয়েছে এবং থাকবো। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। পুরো সভা পরিচালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি সূত্র জানায়, এই মতবিনিময় সভাগুলো দেশের প্রতিটি বিভাগ অনুযায়ী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রক্রিয়া আরও গতিশীল করা হবে।



ফেসবুকে আমরা