April 25, 2026, 9:53 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

শ্রীপুরে শতবর্ষী সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে শত বছরের পুরনো সরকারি ‘গো হালট’ রাস্তা দখল করে মাটি বিক্রি ও দোকানপাট নির্মাণের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, গ্রামের প্রায় শতবর্ষী সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল রাস্তা দখল করে মাটি বিক্রি ও স্থাপনা নির্মাণ শুরু করেছে। ফলে অন্তত দুই শতাধিক পরিবারের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, দখলদার চক্রটি রাস্তার ওপর ঘরবাড়ি নির্মাণ, বাঁশঝাড় লাগানোসহ নানা অবকাঠামো তৈরি করেছে, যার কারণে পথটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মো. রাকিব হাসান বলেন, “এই রাস্তা দিয়ে আমরা শিশুদের স্কুলে দেই, কৃষিপণ্য বাজারে নিয়ে যাই। এখন দখল করে আমাদের চলাচল বন্ধ করে দিয়েছে। আরেক বাসিন্দা মনির হোসেন বলেন, এটি আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত রাস্তা। আজ আমাদের এই কষ্ট দেখতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “অভিযোগের কপি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি রাস্তা কেউ দখল করে রাখতে পারবে না। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা