April 23, 2026, 4:19 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট: ৫টি পরিবহনে জরিমানা, ৭টি হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট: ৫টি পরিবহনে জরিমানা, ৭টি হর্ন জব্দ। শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া। বুধবার (২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ) কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ৫টি পরিবহনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করে মোট ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় গাড়িগুলো থেকে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় ৩০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক জনাব মোঃ রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশের সদস্যরা সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা