April 23, 2026, 4:31 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মুশফিক (২৭)। জানা গেছে, তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃতদের বাসন থানায় হস্তান্তর করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা