বিএনপির অঙ্গ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে গাজীপুর-২ আসনের বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিক ডা. মাজহারুল আলম মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পল্লী চিকিৎসক এসোসিয়েশন, গাজীপুর। সংগঠনের নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, ডা. মাজহারুল আলম একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসা অঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতে নীতি, আদর্শ ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। পল্লী চিকিৎসক এসোসিয়েশন, গাজীপুর মনে করে ডা. মাজহারুল আলমের এই পদোন্নতি ড্যাবকে আরও শক্তিশালী করবে এবং চিকিৎসক সমাজের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডা. মাজহারুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।