August 12, 2026, 6:18 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

হাজারীবাগে মৎস্যজীবী দলের কর্মীসভা ও ১৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হাজারীবাগ থানা শাখার উদ্যোগে কর্মীসভা ও ১৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় হাজারীবাগ থানার নিমতলী সুলতানগঞ্জ পানির পাম্পের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজারীবাগ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ সোলায়মান জিয়া এবং পরিচালনা করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ও হাজারীবাগের কৃতি সন্তান রনি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির  সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক কেন্দ্রীয় কমিটির  যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী ও কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিঞা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা এবং কামরাঙ্গীরচর থানা মৎস্যজীবী দলের আহবায়ক রিজভী।এছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজুল কবির মুক্তা, ধানমন্ডি থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াসিন মোল্লা, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম চৌধুরী ও আক্তার বাবু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন, হাজারীবাগ থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ হারুন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, উত্তর মহানগরের নেতা নাসির উদ্দিন ও পাবেল, দক্ষিণ মহানগরের আলী মন্ডল ও হাজী ইব্রাহিম খলিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। সভা শেষে হাজারীবাগ থানার ১৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।



ফেসবুকে আমরা