গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর ২০২৫) থানার একাধিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টিম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ছিনতাই, মাদক এবং চুরি-ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি আরও জানান, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।।