April 23, 2026, 7:46 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৯ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর ২০২৫) দিবাগত রাতে শ্রীপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসা, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ জানায়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা