April 23, 2026, 7:45 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ সাতজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ইং ০৬ নভেম্বর ২০২৫ তারিখে পরিচালিত এ অভিযানে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার করা হয় (ক) ০৪ রাউন্ড গুলি ভর্তি ০১টি সচল পিস্তলসহ ০১টি ম্যাগজিন, (খ) ০১টি পুরাতন স্টিলের তৈরি ম্যাগজিন, (গ) ম্যাগজিন ভর্তি ০১টি পুরাতন পিস্তল, (ঘ) ০১টি স্টিলের চাকু, (ঙ) ০৪টি কালো রঙের ওয়াকিটকি, (চ) ০৪টি মোবাইল ফোন, (ছ) ০৪টি কালো রঙের বেটন, (জ) ০২টি কালো রঙের ইলেকট্রিক্যাল শর্ট মেশিন, (ঝ) সবুজ ও কালো রঙের একটি হ্যামার নীল গান, (ঞ) সর্বমোট ১৮টি সীম কার্ড, (ট) নগদ ২২,৬০০ টাকা, এবং (ঠ) ০৪টি কাঠের হকিস্টিক। অভিযানে উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জামসহ মোট সাতজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা