April 23, 2026, 7:45 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

দোহার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে অভিযান: ৯৫ কেজি জাটকা জব্দ, জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

দোহার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে অভিযান: ৯৫ কেজি জাটকা জব্দ, জাল পুড়িয়ে ধ্বংস। জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকার নির্দেশনা মোতাবেক ০৫ ও ০৬ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৭টায় দোহার উপজেলায় জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসার জনাব শিরিন সুলতানা মুন্নীর নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, দোহার, ঢাকার উদ্যোগে পদ্মা নদী, বিভিন্ন আড়ত ও বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আনুমানিক ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে মানবিক বিবেচনায় জব্দকৃত জাটকা স্থানীয় ৩টি মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া, উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার জনাবা শিরিন সুলতানা মুন্নী। তিনি আরও বলেন, “মা ইলিশ ও জাটকা সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে দোহার উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে স্থানীয় সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা